News update
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     
  • UNAIDS Warns HIV Services Face Crisis Amid Funding Cuts     |     

মাহমুদ আব্বাসকে বাইডেনের ফোন

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-16, 7:40am

resize-350x230x0x0-image-243900-1697402585-b32c2ecad5f503451d0d03a162b41bf41697420436.jpg




ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরাইল ও ফিলিস্তিনের মুক্তিকামী শাসক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যে অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণসহায়তা পাঠানো নিয়ে মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর : বিবিসির।

রেবাবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাইডেন বলেছেন, আমি তাকে (মাহমুদ আব্বাস) আশ্বস্ত করেছি, গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণসহায়তা পৌঁছানো নিশ্চিত করতে, সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে কাজ করছি।

মার্কিন প্রেসিডেন্ট ওই পোস্টে আরও জানান, মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে ইসরাইলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন তিনি। হামাস ফিলিস্তিনের জনগণের ‘মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য লড়ছে না’ বলেও পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে শনিবার গাজায় রাতভর বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া খান ইউনিসে স্থল অভিযানও চালিয়েছে তারা। জবাবে তেলআবিবের দিকে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইল জানিয়েছে, তারা আরও বিস্তৃত পরিসরে গাজায় অভিযান চালাতে প্রস্তুত।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় ইসরাইলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।