News update
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     

‘যুদ্ধ শেষে হামাসের অস্তিত্ব থাকবে না'

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-23, 7:35am

resize-350x230x0x0-image-244821-1698006348-52cf25150f2ad7ad94cb5594c55e12f91698024933.jpg




হামাসের হামলার জেরে গাজায় অব্যাহত পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট।

ইওভ গ্যালান্ট বলেন, এই যুদ্ধ একমাস, দুই মাস বা তিন মাস ধরেও চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

এদিকে হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্ত এলাকাগুলো থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১৪টি সম্প্রদায়কে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অস্থায়ী আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

নিরাপত্তা শঙ্কায় এর আগে গত সপ্তাহে আরও ২৮টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক ঘরছাড়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন কিছু ইসরায়েলি।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি এবার সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এর ফলে দুটি বিমানবন্দরের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। রোববার (২২ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।