News update
  • BGMEA, OCAIB move to attract Chinese investment in RMG sector     |     
  • BSTI finds dangerously high mercury levels in 8 skin creams     |     
  • JCD, Shibir Clashes Spread Across Dhaka Campuses     |     
  • PM Calls for Integrated Urban Planning on Water Management     |     
  • Bangladesh Offers Japan Gateway to $3bn Regional Market     |     

ব্রাজিল হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না : লুলা

গ্রীণওয়াচ ডেক্স সংঘাত 2023-10-30, 11:56am

image-245785-1698625984-5babb4d4462916f7ead70d0957a562401698645382.jpg




ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ব্রাজিল সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শনিবার (২৮ অক্টোবর) প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। নিরাপত্তা পরিষদ হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি।

তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ কর। বেনিয়ামিন নেতানিয়াহু মনে হচ্ছে ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা নয়, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা।

জানিয়ে লুলা বলেন, ব্রাজিল সব সময় শান্তির পক্ষে, এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা। শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমার চেয়ে সংলাপের শক্তি কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে।

গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।

এর আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন লুনা।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা হলো গণহত্যা। যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে শিশুদের ভূমিকা নেই, যুদ্ধের ভুক্তভোগী শিশুরা। তথ্য সূত্র আরটিভি নিউজ।