News update
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     

এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2024-06-08, 9:50am

khdfhkkfjk-d566f2a84c70f71b38af49e3ad420eaf1717818642.jpg




প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। তবে তিনি কতটা আহত হয়েছেন সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে।

ডেনমার্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

ডেনিস প্রধানমন্ত্রীর ওপর এমন সময় হামলা হলো, যখন দুই দিন পর দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

প্রসঙ্গত, গত ১৫ মে স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে দেশটির প্রধানমন্ত্রী বরার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা থেকে বেঁচে ফিরলেও তাকে কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।