News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরাইলের তাণ্ডব, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-11-30, 8:31am

4af5f1d6d84cc1fd659b7a9f95bfc92ee1a32ceec9a0b458-cf4fd66012a67892522d520add9f78af1764469908.jpg




যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরাইলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাজুড়ে কমপক্ষে ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছে। একইসময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি।

গত অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

শনিবার হাসপাতাল সূত্র জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর ড্রোন বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসময় দুইভাই জুমা ও ফাদি তামের আবু আসি নিহত হন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ড্রোনের হামলায় গুরুতর আহত দুই ছেলেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

গাজার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ৫৩৫টি ইসরাইলি হামলা রেকর্ড করা হয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযান আরোও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই অভিযানে ২০০-এর বেশি ফিলিস্তিনি আহত হন।

তাদের মধ্যে ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশেপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরাইলি সেনারা। গত চার দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় ক্বালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও নয়জনকে আটক করা হয়।