News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটিতে গোলাগুলি, নিহত ২

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-12-14, 8:25am

retwerwerew-a01c35a1f28a02a7d0f10c63e6d7b44a1765679114.jpg




যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পরীক্ষা চলার সময় এই গোলাগুলির ঘটনা বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি  হতাহতের খবর নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি এখনো পলাতক। তাকে কালো পোশাক পরা একজন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলেও জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে স্মাইলি বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে জরুরি সেবা ৯১১ নম্বরে কল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলিবর্ষণের বিষয়টি জানতে পারে। 

তিনি বলেন, ‘আজ বিকেলে দুইজন মারা গেছেন এবং আরও আটজন রোড আইল্যান্ড হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি আছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।’

প্রাথমিকভাবে এখনও নিহত বা আহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করতে পারেননি তিনি।

এক লিখিত বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সটন বলেন, ‘এটি এমন একটি দিন, যা আমরা কখনোই আমাদের কমিউনিটির জন্য কামনা করিনি। এটি আমাদের সবার জন্য গভীরভাবে হৃদয়বিদারক।’

তিনি ক্যাম্পাসের সবাইকে সতর্ক থাকতে এবং লকডাউন নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।