News update
  • Stocks surge at DSE, CSE for second straight day     |     
  • REHAB seeks Tk 3000 crore special fund support housing sector     |     
  • Trump, Putin discuss Iran conflict, Ukraine settlement in phone call     |     
  • US Launches ‘Most Intense’ Strikes as Iran Vows Response     |     
  • Family Card Scheme to Cover 4 Crore Families in 5 Years     |     

ইরানকে রাশিয়ার সহায়তার খবরে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-07, 12:02pm

ytryertreter-dd8b703afb7d817a720bf5e294185ec21772863350.jpg




যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে—এমন প্রতিবেদনের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, কে কার সঙ্গে যোগাযোগ করছে সে বিষয়ে পুরোপুরি অবগত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

হেগসেথ আরও বলেন, যে ধরনের ঘটনা ঘটার কথা নয়, তা যদি প্রকাশ্যে কিংবা গোপনে ঘটে, আমরা তা মোকাবিলা করছি এবং দৃঢ়ভাবেই মোকাবিলা করছি। এর আগে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্র সিবিএস নিউজকে জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করছে রাশিয়া।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানি সরকার ও তাদের সামরিক সক্ষমতার ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

এদিকে শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়া সরকার ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে রয়েছে। তবে গোয়েন্দা তথ্য সহায়তার অভিযোগ নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়েও সহায়তা করছে।