News update
  • 10 ways to save money as oil prices surge     |     
  • Eid procession eases festive boredom in Dhaka: Asif Mahmud     |     
  • Unease in Japan as Trump uses Pearl Harbor to defend Iran war     |     
  • Congress looks for Trump's exit plan as the Iran war drags on     |     
  • Eid al-Fitr festival celebrated in Bangladesh     |     

হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-03-22, 9:30am

rtryrueuyt-a4c67385a70d8eeee78b592192bf55041774150253.jpg




জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, এমন কিছু ঘটলে আঞ্চলিক জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে তেহরান।

স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান যদি এখন থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেবে। আর শুরু করা হবে সবচেয়ে বড়টি দিয়ে!’

ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলেল সঙ্গে যুক্ত পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা করা হবে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, এর আগে ইরানের সদ্যপ্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি সতর্ক করে বলেছিলেন, ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে’।

এদিকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ মার্চ) ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে করতে ব্যর্থ হওয়ার পর সরাসরি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।