News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

মুক্তির একদিন পরেই শোয়ের সংখ্যা দ্বিগুণ ‘রকস্টার’ সিনেমার

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-05-30, 7:53am

ytryuytuyiuy-ccc0e24615d5b8a9c48f5d91c2d6c33c1780106014.jpg




দেশের প্রেক্ষাগৃহ দাঁপিয়ে বেড়াচ্ছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ সাড়া পাওয়ায় সিনেমাটির শো সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এবারের ঈদে শাকিবের সিনেমা হল মালিকের আগ্রহের শীর্ষে থাকায় মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমাগুলোর চেয়ে ‘রকস্টার’ সিনেমাটি সর্বাধিক হলে মুক্তি পায়।

ঈদের আমেজে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তির দিন মোট ১৮টি শো পায় ‘রকস্টার’। তবে দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক সাড়ার কারণে মুক্তির একদিন পরেই অর্থাৎ দ্বিতীয় দিনেই শোর সংখ্যা দ্বিগুণ বাড়ানো হয়েছে সিনেমাটির। যে কারণে ১৮ এর পরিবর্তে এখন ‘রকস্টার’ সিনেমার শোয়ের সংখ্যা ৩৬টি।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এবং অগ্রিম টিকিট বুকিংয়ের চাপের কারণেই বাড়ানো হয়েছে শো সংখ্যা। বিশেষ করে তরুণ ও পরিবার নিয়ে আসা দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল ‘রকস্টার’। আর মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছে সিনেবোদ্ধারা।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সাবিলা নূর।গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। আরও রয়েছেন সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী, তারিকা আনাম খানের মতো তারকারা। 

প্রসঙ্গত, এবারের ঈদে সারা দেশে দেড় শতাধিক সিনেমা হলে নয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ১০৫টি হল পেয়েছে ‘রকস্টার’। এবার শোয়ের সংখ্যা দ্বিগুণ হওয়ায়  আলোচনার কেন্দ্রে রয়েছে সিনেমাটি।