News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক প্রকাশ করলেন শাকিব খান

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-02-02, 12:26am

rfesrewrew-df12fb293a57a8b9ecc384ba44943fbc1769970384.jpg




ফেব্রুয়ারির প্রথম দিনেই প্রকাশ্যে এলো ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর মোশন ফার্স্ট লুক। প্রথম ঝলকেই দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধ্যায় মাত্র ১৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন শাকিব। ভিডিওতে দেখা যাচ্ছে, মুখভর্তি দাড়ি আর লম্বা চুলে চোখে সানগ্লাস পরে আছেন নায়ক। হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক!

পরনে ছিল কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! নায়কের পেছনে থমকে আছে পুরো শহর আর একটি হেলিকপ্টার। এরপরই জানানো হয় আসন্ন ঈদুল ফিতরে আসছে বিগ বাজেটের এ সিনেমা।

নায়কের এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন ভক্তরা। নায়কের প্রশংসা করে একজন লেখেন, ‘একেই বলে বাংলার কিং খান।’ আরেকজন লেখেন, ‘বস মানেই আগুন।’

‘প্রিন্স’ সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। এবার তার বিপরীতে থাকবেন তিন নায়িকা। একজন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্য দুইজন হলেন বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত নতুন এ সিনেমা।