News update
  • No role to play in Hasina presser, Not endorse what was said: Delhi     |     
  • Saudi, Turkey, Pakistan sign ‘Mecca Joint Defense Agreement’     |     
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     

মৌসুমীর পরিচালনায় আসছে ‘বিচ্ছেদ বেদনা’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-06-07, 1:34pm

try546-98d875a153df39de320269918d8b09881780817676.jpg




প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় চিত্রনায়িকা মৌসুমী পরিচালিত সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এ সিনেমা দিয়েই দীর্ঘ ১০ বছর পর পরিচালনায় ফিরছেন অভিনেত্রী।

মনস্তাত্ত্বিক গল্পনির্ভর সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এটি করোনার সময়ে নির্মাণ করেন মৌসুমী। সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে।

নতুন এ সিনেমা প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। ‘প্রিয়জন কথাচিত্র’ ব্যানারে মৌসুমী পরিচালিত সিনেমাটির বতর্মানে মুক্তির প্রস্তুতি চলছে। 

জানা গেছে, পরিচালনার পাশাপাশি ‘বিচ্ছেদ বেদনা’য় অভিনয়ও করেছেন মৌসুমী। সিনেমায় তার সহশিল্পী হিসেবে দেখা যাবে অভিনেতা ফেরদৌস আহমেদ এবং আবদুন নূর সজলকে। 

চিত্রনায়িকা মৌসুমী অভিনয়ের পাশাপাশি সুখ্যাতি পেয়েছেন পরিচালক ও প্রযোজক হিসেবেও। ‘বিচ্ছেদ বেদনা’র আগে সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এছাড়া ‘গরিবের রানী’, ‘আবার আমি এতিম হতে চাই’ সিনেমায় প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছিলেন গুণী এ শিল্পী।