News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

‘প্রথম ভালোবাসা’ খুঁজছেন কেয়া পায়েল!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-07-08, 9:45am

img_20260708_094709-42bd704941d4631779f192457bc789ad1783482452.jpg




সবচেয়ে মধুর অথচ জটিল এক অনুভূতির নাম ‘প্রথম ভালোবাসা’। এই প্রেম কখনো পূর্ণতা পায়,আবার কখনো হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে। তবে বিচ্ছেদ হোক কিংবা দূরত্ব, প্রথম প্রেমের স্মৃতি মানুষের মনে আজীবন থেকে যায়। এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ মানুষ। এবার সেই চিরন্তন ও আবেগঘন প্রশ্নটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছুড়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। নিজের ফেসবুক ওয়ালে তাঁর করা ছোট্ট একটি স্ট্যাটাস ঘিরেই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।

কেয়া পায়েল তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ স্ট্যাটাস শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন “প্রথম ভালোবাসা কি ভুলা যায়?” ব্যস, অভিনেত্রীর এই এক লাইনের পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাধারণত পর্দায় নানামুখী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন আবেগী ও ব্যক্তিগত ধাঁচের প্রশ্ন নেটিজেনদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

কেয়া পায়েলের এই স্ট্যাটাসের নিচে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য ও প্রতিক্রিয়া। ভক্ত ও সাধারণ নেটিজেনরা যেন নিজেদের জীবনের পুরোনো ডায়েরি ওল্টানোর সুযোগ পেয়েছেন। কমেন্ট বক্সে একদল ভক্ত যেমন দাবি করেছেন যে প্রথম ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়, তেমনি অন্যদল আবার ভিন্নমত প্রকাশ করে বলেছেন বাস্তবতার তাগিদে মানুষ একসময় পুরোনো সবকিছুই ভুলে সামনে এগিয়ে যায়। পাশাপাশি কিছু নেটিজেন বিষয়টিকে মজার ছলে নিয়ে এটি অভিনেত্রীর নতুন কোনো নাটকের প্রচারণা কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

প্রথম প্রেম ভোলা যাক আর না যাক, কেয়া পায়েলের এই একটি প্রশ্ন যে তাঁর কোটি ভক্তের মনের পুরনো স্মৃতিকে নতুন করে উস্কে দিয়েছে, তা কমেন্ট বক্সের অনুভূতির জোয়ার দেখলেই স্পষ্ট বোঝা যায়। তবে এটি তাঁর ব্যক্তিগত কোনো অনুভূতির বহিঃপ্রকাশ নাকি আসন্ন কোনো নাটকের সংলাপ, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।