News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

একসঙ্গে হাবিব-অংকন, আসছে নতুন চমক!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-08-19, 8:44am

haabib-ankn-thaamb-ee8f1243712e5816212bb77bc8fdf6a81787107470.jpg




একজন যুগান্তকারী সুর ও বৈচিত্র্যময় গায়কীতে মুগ্ধ করেছেন একাধিক প্রজন্মকে, অন্যজন বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। এবার সংগীতাঙ্গনে এই দুই জনপ্রিয় কণ্ঠের মেলবন্ধন ঘটতে যাচ্ছে। সম্প্রতি একটি স্টুডিওতে প্রখ্যাত সুরকার ও শিল্পী হাবিব ওয়াহিদ এবং নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী অংকন কুমারকে একসঙ্গে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

জনপ্রিয় এই দুই শিল্পীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন কৌতূহল তৈরি হয়েছে। নতুন কোনো গানের কাজেই কি এক টেবিলে বসেছেন তারা! যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আধুনিক বাংলা গানে সুরের নানামুখী পরীক্ষা-নিরীক্ষা ও নতুন ধারার প্রবর্তক হিসেবে দীর্ঘদিন ধরে অনন্য এক অবস্থান ধরে রেখেছেন হাবিব ওয়াহিদ। অন্যদিকে ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির মাধ্যমে অংকন কুমার তরুণদের মাঝে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।

দুই প্রজন্মের এই দুই শিল্পীর সম্ভাব্য মেলবন্ধন তাই স্বাভাবিকভাবেই তৈরি করেছে বাড়তি আগ্রহ। হাবিব ওয়াহিদের দীর্ঘ অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় মিউজিক কম্পোজিশনের সঙ্গে অংকনের আবেগ-নির্ভর গায়কী মিলিয়ে দারুণ কিছু প্রত্যাশা করছেন সবাই।

হাবিব-অংকনের এই সমন্বয় যদি সত্যিই পূর্ণাঙ্গ কোনো সংগীত প্রকল্পে রূপ নেয়, তবে তা হতে পারে ভক্ত, দর্শক ও শ্রোতাদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন।