News update
  • US strikes 3 Iranian oil tankers saying warships were targeted      |     
  • UN Declares International Day to Eliminate Child Marriage     |     
  • 32-year-old Bangladeshi-American plans a cotton warehouse in Ctg     |     
  • Govt's 180 days good start; Oppositoon Road March unhelpful      |     
  • Chinese Scientists Warn Wars Could Spread Into Space     |     

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-09-06, 9:20am

img_20260906_092000-d88eb4d715f5ab606d70d26d8d36459c1788664819.jpg




সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরকে। হাসিমুখে ক্যামেরাবন্দি দুই তারকার সেই মুহূর্ত প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

তবে এর পেছনে বিশেষ কোনো ঘটনা নয়, ছিল পারিবারিক এক বারবিকিউ পার্টি। অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সেই পার্টিতে যোগ দেন তাসকিন আহমেদ ও তার পরিবার।

দীর্ঘদিন ধরে সিডনিতে বসবাস করছেন শাবনূর। বর্তমানে ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানেই তাসকিনের সঙ্গে দেখা হয় তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কথা জানিয়ে শাবনূর লেখেন, গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে BBQ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম।

তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।’

বাংলাদেশ ক্রিকেটে তাসকিনের অবদানেরও প্রশংসা করেছেন শাবনূর। তিনি লেখেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।

শাবনূরের সেই পোস্টের পরই দুই অঙ্গনের জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।