News update
  • Former Syrian President Assad Sentenced to Death in Absentia     |     
  • PM Welcomes Visa Investment in Bangladesh’s Digital Economy     |     
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     

বিয়ের পোশাকেই ১৩ বছর পূর্ণ করলেন ফারুকী-তিশা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-07-16, 6:29am

resize-350x230x0x0-image-231753-1689443983-903b66f15a601af46a0c979ab95c613c1689467360.jpg




দাম্পত্যের ১৩ বছর পূর্ণ করলেন জনপ্রিয় তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ১৬ জুলাই তাদের ১৩তম বিবাহবার্ষিকী।

বিশেষ এই দিনটি উপলক্ষে শনিবার (১৫ জুলাই) বিয়ের পোশাকে একটা ফটোশুট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার কয়েকটি ছবিও শেয়ার করেছেন ফারুকী-তিশা।

শেয়ার করা ছবির ক্যাপশনে ফারুকী লিখেছেন, জীবন কখনো কখনো নিজের মতো করেই স্ক্রিপ্ট লেখে। আমাদের বিয়ের তেরো বছর পূর্তিতে তিশা পরিকল্পনা করলো- আমরা বিয়েতে যে পোষাক পরছিলাম সেটা পরেই তেরো বছর পূর্তি উপলক্ষে একটা ফটোশুট করব। সেই একই মানুষ, একই পোষাক, শুধু সময়টা এগিয়ে গেছে, আর আমাদের জীবনে এসেছে ইলহাম।

তো সেই অনুযায়ী আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায়। ঢাকার কাছেই হিজল তমাল নামে একটা পিকনিক স্পট আছে। ওখানেই গেলাম। গিয়েই খেয়াল হলো এর মালিকের বাড়িতেই ‘নিখোঁজ সংবাদ’ শুটিং হইছিল। আর সেই স্পটেই আমি তিশাকে বিয়ের প্রস্তাব দিছিলাম। আজকে তেরো বছর পর সেখানেই আসাটা মহাজাগতিক এক পরিকল্পনাই বটে।

তেরো বছরে আমরা অনেক চড়াই-উতরাই পার হইছি। বাচ্চা নেয়া নিয়ে অনেক কিছুর মুখোমুখি হইছি। কিন্তু নিঃসন্দেহে এই জার্নিটা ছিল অসাধারণ। তোমার কাছে কৃতজ্ঞতার তালিকাটা অনেক বড়। কত বড় বড় বিষয় থেকে শুরু করে তুচ্ছ বিষয়ে তোমার উপর নির্ভর করি। তোমাকে ছাড়া বিদেশে গেলে এখনো রাতের বেলা বাতি নিভাইতে পারি না, ভয় পাই। ভাবি একা একা যাবো কিভাবে এই দুনিয়া থেকে? অথচ কি আশ্চর্য আমরা একা একাই বড় হইছিলাম এই দুনিয়ায়!!

আরো কত কিছু বলতে মন চায়।

তার চেয়ে বরং বলি, লাভ ইউ তিশা।

হ্যাপি অ্যানিভারসারি টু আস।

ভালোবেসে ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। তথ্য সূত্র আরটিভি নিউজ।