News update
  • Smokescreen in India over Ganga Treaty extension Alarming: Farakka Committee      |     
  • What 1.5°C Overshoot Means for Small Islands     |     
  • Diesel Irrigation Pumps to Go Solar Within 5 Years: PM     |     
  • Govt rolls out three-month drive to curb dengue     |     
  • PM Orders Stricter Action Against Polythene, Plastic Use     |     

ইরানের চলচ্চিত্র উৎসবে জয়ার সিনেমা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-01-11, 3:37pm

khasiu-a809aebe1199869dbb194985c42cef3c1704966089.jpg




দুই বাংলার গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে বলিউডেও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিচ্ছেন এই নায়িকা। এবার ইরানের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।

জানা গেছে, উৎসবটির মূল ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। তেহরানে ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সিনেমার সঙ্গে লড়বে এই সিনেমাটি।

‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া।

উৎসবে ১০৬টি ইরানি সিনেমা থেকে ২২টি সিনেমা ‘সি মোর্গ ব্লুরিন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এর মধ্যে একমাত্র ‘ফেরশতে’ হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা।

গত বছর ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে ফেরেশতে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ইরানের চলচ্চিত্র উৎসব।