News update
  • Dhaka’s air quality moderate on Sunday morning     |     
  • Special prayer held at DU on 45th death anniv of Ziaur Rahman     |     
  • 55-year-old dies in Chuadanga as fibrous mango bit blocks throat     |     
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     

গ্রামের মানুষের প্রেম-ঝগড়ায় ‘ঘুরিতেছে পাঙ্খা’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-12, 2:35pm

45435234234-3b67b4534a2db5f7ea5d56e949b642271760258104.jpg




চন্দনা গ্রামের মানুষজন বেশির ভাগই অস্থির প্রকৃতির। কেউ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। কথায় কথায় রাগ উঠে, কথায় কথায় ঝগড়া লেগে যায়। যেন বৈদ্যুতিক পাংঙ্খার মতো। নিরন্তর ঘুরে যাচ্ছে সব মানুষ, সব গল্প। 

এই গ্রামের তিন বন্ধু বাবুল, মোহন আর বাচ্চু মিলে খুলেছে একটা ডিস সংযোগের ছোট কোম্পানি দিয়েছে। এদিকে গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, অন্যদিকে কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের লালসা। আর সুদের কারবারি মোহনের প্রেম নিয়ে কাণ্ডকীর্তি। এসব মিলিয়ে ঘটে যায় একের পর এক মজার ঘটনা। 

নাটকটি ১৩ অক্টোবর থেকে  প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

এ নাটক দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নির্মাণে ফিরছেন নির্মাতা হিমু আকরাম। 

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, রাশেদ সীমান্ত, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, মৌসুমী হামিদ, মায়মুনা মমো প্রমুখ।আরটিভি