News update
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     
  • Presidential Election Set for August 20     |     
  • PM Urges Eco-Friendly Steps to Curb Riverbank Erosion     |     
  • Moheshkhali LNG Terminal Resumes Partial Operations     |     
  • Dhaka Condemns Hasina's Media Event in New Delhi     |     

স্ত্রীসহ ১১ আসামির দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠাল পুলিশ

সালমান শাহ হত্যা মামলা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-10-25, 7:57pm

refdsfewrw-49d878e58511db6bbe3d4a038e1f0ee61761400638.jpg




চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর, নতুন করে হত্যা মামলার দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এ ঘটনায় পুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এসব আসামির নামসহ তথ্য পাঠিয়েছে, যাতে তারা দেশত্যাগ করতে না পারে। শনিবার (২৫ অক্টোবর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের জানান, আসামিদের মধ্যে কেউ কেউ বিদেশে থাকতে পারেন এবং তাদের দেশে ফেরানোর জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওসি গোলাম ফারুক বলেন, এজাহারভুক্ত ১১ আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। দেশের বাইরে থাকা আসামিদের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে, যাতে তারা দেশের বাইরে চলে যেতে না পারে। আমরা শিগগিরই আসামিদের গ্রেপ্তার করতে পদক্ষেপ নেবো।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর মরদেহ। এরপর থেকে এ ঘটনায় বিভিন্ন সময়ে তদন্ত হয়, তবে অধিকাংশ সময়েই এটিকে আত্মহত্যা হিসেবেই গণ্য করা হয়। সম্প্রতি, পুলিশের পিবিআই সালমান শাহের আত্মহত্যার পক্ষে প্রতিবেদন জমা দিলেও, তার মা নীলা চৌধুরী এ প্রতিবেদন মানতে অস্বীকার করেছেন এবং দাবি করেন যে, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

আরটিভি