News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন: শাবনূর

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-11-02, 12:22pm

rtgret4et5rt-4a4b6b243a2ffc08fb2bc1fb096491121762064560.jpg




ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূর সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রয়াত নায়ক সালমান শাহর হত্যাকাণ্ডকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে নিয়ে নানা মনগড়া মন্তব্য ছড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

ফেসবুকে এক পোস্টে শাবনূর সবাইকে সাবধান করে জানিয়েছেন মনগড়া অপতথ্য না ছড়াতে। এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমেও কথা বলেছেন শাবনূর। জানিয়েছেন স্পষ্ট করে সালমান শাহের সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক ছিল না তার। বরং সালমান ও তার তখনকার স্ত্রী সামিরার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার।

শাবনূর স্পষ্ট করে বলেন, সালমান শাহ আমাকে ছোট বোনের মতোই দেখতেন। তিনি আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। তার পরিবারও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আমাদের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। নাচে সে একটু দুর্বল ছিল, তাই মাঝে মাঝে নাচ দেখাতে হতো। কিন্তু কখনোই ভাই-বন্ধু সম্পর্কের বাইরে কিছু ছিল না।

শাবনূর আরও জানান, শুটিংয়ের সময়ে তার ঘনিষ্ঠ বন্ধু সামিরা তার হাতে চুড়ি পরিয়ে দিতেন, পোশাক মিলিয়ে দিতেন, কানের দুল বেছে দিতেন। নায়িকার ভাষায়, ‘আমরা সত্যিই খুব ভালো সময় কাটিয়েছি।

সালমান শাহের মৃত্যুসংবাদ শোনার সময় শাবনূর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, শুরুতে বিশ্বাসই করতে পারিনি। পরে নিশ্চিত হয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তারপর এফডিসিতে গিয়ে ওকে শেষবার দেখেছিলাম।

তিনি বড় পর্দায় ফিরতে উৎসাহী বলেও জানান। শাবনূর বলেন, বেশ কিছু নির্মাতা আমার কাছে গল্প নিয়ে এসেছেন। প্রতিটা গল্পই মন মাতিয়ে দেয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আবার অভিনয়ে ডুবে যাব। আসলে আমি মনে করি শিল্পীদের বয়স দিয়ে মাপা উচিত না। ভালো গল্প ও চরিত্র পেলে যে কোনো বয়সে অভিনয় করা সম্ভব।আরটিভি