News update
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     

‘সুগার ড্যাডি’ প্রসঙ্গে মুখ খুললেন কুসুম শিকদার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-12, 9:15am

rwereww-b4e44523e62e57160b5b2765720f75681765509327.jpg




শোবিজের তারকাদের, বিশেষ করে নায়িকাদের ঝলমলে জীবন দেখলেই অনেকেই ধরে নেন- তাদের অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে নিশ্চয়ই কোনো পুরুষের হাত থাকে; যাকে বলা হয় তথাকথিত ‘সুগার ড্যাডি’। সমাজে এমন ধারণা অনেকদিন ধরেই প্রচলিত। 

একজন নারী নিজের উপার্জনে ভালোভাবে বাঁচলে সেটার কৃতিত্বও অনেক সময় দেওয়া হয় অন্য কাউকে। এ নিয়েই প্রায়ই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে নায়িকা বা অভিনেত্রীদের। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী কুসুম শিকদারও। 

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও মিডিয়ার গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে এমন প্রশ্নের সামনে পড়েন তিনি। সঞ্চালক সরাসরি জানতে চান, তুমি কি সুগার মামি হতে চাও?

প্রশ্ন শুনে রসিকতা করেই কুসুম বলেন, ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল- আমার নাকি অনেক সুগার ড্যাডি আছে! কিংবা গডফাদার আছে, বা ছিল। তখন একটু বিরক্ত হয়েও হেসে বলেছিলাম, সুগার ড্যাডির সময় আর আছে নাকি? এখন সুগার মামি হওয়ার বয়স!

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে কুসুম আরও বলেন, এগুলো খুব বোকা বোকা কথা। যারা জানে না, তারাই এমন বলে। নতুন যারা আমাকে দেখেছে, ‘শরতের জবা’র সময় প্রমোশনে। তারা হয়তো আমার পোশাক, গয়না, ঘড়ি দেখে ভেবেছে এত টাকা এলো কোথা থেকে? তখনই অনুমান, নিশ্চয়ই কারও সাহায্য আছে!

তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তিনি। বলেন, মিডিয়াতে আমার ২৩-২৫ বছর হয়ে গেছে। আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করি। এত বছর কাজ করলে কিছু টাকা থাকা তো স্বাভাবিক। বরং না থাকলে সেটা অস্বাভাবিক।

জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বড় পর্দা ও ছোট পর্দা- দুই জায়গাতেই সমান সফল তিনি। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়াও সামাজিকমাধ্যমেও বেশ সরব কুসুম; নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলেই মুগ্ধতা ছড়ান তিনি।