News update
  • Nation Votes Tomorrow in 13th Poll, Referendum     |     
  • Key in your hands, use it wisely: Prof Yunus tells voters     |     
  • Yunus Urges Voters to Shape a ‘New Bangladesh’     |     
  • Bangladesh Polls: Campaign Ends as Voters Weigh Pledges     |     
  • Bangladesh Heads to First Gen Z-Driven Competitive Poll     |     

রোজার ইনস্টাগ্রামে কার ছবি শোভা পাচ্ছে?

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-01-11, 8:10am

fewrwerwer43-3d5c0b4429cdd1e0ffac12891bee438c1768097452.jpg




গত বছর ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায়।

জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমনকি গত জুলাই থেকে তাহসান-রোজা একসঙ্গে থাকছেন না। হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে।

বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’

তিনি আরও জানান, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেয়ার খবরও জানা গেছে।

এদিকে তাহসান আলাদা থাকার কথা বললেও রোজার ইনস্টাগ্রামে এখনও শোভা পাচ্ছে দুজনের ছবি। প্রথম ছবিটিই তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ।

তাহসান ও রোজা বিয়ে ও বিয়ে পরবর্তী সময়ে দেশ বিদেশে বিভিন্নস্থানে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি সেভাবেই রয়েছে। গত জুলাই মাসের শেষভাগ থেকে দুজনে আলাদা থাকলেও রোজার দিক থেকে তাহসানকে মুছে ফেলার কোনো ছাপ পাওয়া যায়নি 

উল্লেখ্য, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।