News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

ব্যক্তিগত বিষয়ে মুখ খুললেন বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-15, 10:19am

rgdgesrewrw-a78e9ea823b4a724b3aafc08c74c8a6c1771129229.jpg

চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত



সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলীর খবর। তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর; এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলী।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ দিনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করেছেন তিনি। বিশেষ করে আবারও মা হওয়া নিয়ে চলা নানা জল্পনা নিয়েও কথা বলেছেন এই নায়িকা।

পডকাস্টে বুবলী কথা বলেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থা নিয়ে। এছাড়া নিজের প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কীভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন, সেই সংগ্রামের কথাও উঠে এসেছে তার বক্তব্যে।

অনুষ্ঠানে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। বুবলী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ঘোষণার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।

এর আগে জানা যায়, বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে।