News update
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     
  • Bangla Academy assures inclusive Ekushey Book Fair From Feb 26     |     
  • 2 former National University VCs face travel ban     |     

বিদেশের জীবন বেছে নেয়া সহজ নয়: মাহি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-24, 8:37am

8cb2b8a0a385102738a58411d708db970c76f9eb3a1deef6-666d32ad37c000ab4accbb89d2829eee1771900656.jpg




অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। তবে সপ্তাহ না পেরুতেই বাংলাদেশে না থাকার শূন্যতা অনুভব করছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে পৌঁছান মাহি। সেখানে বোনের সঙ্গেই থাকছেন। মাহির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বোনকে দেখা মাত্রই দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরেন। এ যেন দুই বোনের সব অপেক্ষার অবসান।

দুই বোনের আলিঙ্গনের মুহূর্ত ফেসবুকে আপলোড করে ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, 'জীবন যত দূরেই নিয়ে যাক, বোনেরা শেষ পর্যন্ত এক হয়ে যায়।

মাহির ভাষ্যমতে, বাস্তব জীবনটা খুবই কঠিন। কাজের চাপে দুই বছর বোনের কাছে যেতে পারছিলেন না। অনেক সময় কাজ সম্পর্ককে দূরে সরিয়ে দেয় কিন্তু কিছু সম্পর্ক আছে যেখানে দূরত্ব কখনোই জায়গা পায় না।

একই সাথে বাংলাদেশে না থাকার আক্ষেপ করেন অভিনেত্রী। এও জানান, বিদেশের জীবন বেছে নেয়া মোটেও সহজ নয়।

এদিকে ঢাকা থেকে প্রায় আট হাজার মাইল দূরে গেলেও ভক্তদের থেকে দূরে নন বলে মনে করেন মাহি। প্রতিনিয়ত তাই সামাজিক মাধ্যমে নতুন নতুন ছবি পোস্ট করে ভক্তদের কাছাকাছি থাকছেন অভিনেত্রী।

রমজান মাসে প্রিয়জনদের সাথে ইফতার না করার আক্ষেপও প্রকাশ পাচ্ছে তার ফেসবুক পোস্টে। সম্প্রতি এক পোস্টে মাহি জানিয়েছেন, আমেরিকায় ইফতার করা আর দেশে বাবা-মায়ের সঙ্গে বসে ইফতার করার মাঝে রয়েছে রাত-দিন তফাৎ।