News update
  • Tarique, Erdogan discuss expanding Bangladesh-Türkiye trade ties     |     
  • PM, UN refugee chief discuss sustainable solution to Rohingya crisis     |     
  • WB ready to support Bangladesh amid external economic shocks: Khosru     |     
  • PM, World Bank President Discuss Bangladesh’s Development     |     
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     

তানজিন তিশা যখন ভয়ংকর গোলাপী!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-28, 10:37am

tausiph_o_tishaa-9f29c3fac41ac083e1c8112636829df71772253463.jpeg

নাটকটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে



প্রেম অথবা বিরহের গল্প তো অনেকই দেখেছে দর্শক। তবে এবারের গল্পটি সব ছাপিয়ে আলাদা হতে যাচ্ছে। বাংলাদেশ তথা টিভি নাটকে এমন নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা।

এমনই এক নারী প্রধান সাসপেন্সে ভরা গল্পের নাটক ‌‘গোলাপী’। নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। আর এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। যাকে একাধারে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই নাটকে।

‘গোলাপী’র নায়ক বা ভিলেন চরিত্রে এই নাটকে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন হিট ডিরেক্টর রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।

সদ্য শুটিং শেষ হওয়া নির্মিতব্য এই নাটকটি রয়েছে এখন সম্পাদনার টেবিলে। মুক্তি পাবে ঈদ উৎসবে।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বেশ আশাবাদী। কারণ, চিত্রনাট্যের ‘গোলাপী’ চরিত্রটি যে কোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।

নির্মাতার মতে, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। রয়েছে পুলিশি চমকও। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে। সবমিলিয়ে এই নাটকটি হতে যাচ্ছে আসছে ঈদের অন্যতম গল্প।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হচ্ছে সিনেমার আদলে নাটক। যা দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। আসছে ঈদ উৎসবে ‘গোলাপী’ মুক্তি পাবে  ইউটিউব চ্যানেলে।