News update
  • PM Asks Doctors to Build Trust, Reduce $5bn Outflow     |     
  • Kuakata's natural beauty destroyed by intense sea erosion     |     
  • 461 stranded tourists evacuated from Sajek Valley     |     
  • 30,000 marooned as Khowai embankment breaches in Habiganj     |     
  • Floods Leave Southern Chattogram Under Water     |     

শিল্পাঞ্চলসমূহে ভিন্ন ভিন্ন সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করেছে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-08-12, 7:50am




দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিন্ন-ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করে সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করেছে সরকার।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে সারাদেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করে দেয়া হয়েছে। তথ্য সূত্র বাসস।