
Devashish Sikdar Kala, general secretary of Kalapara Puja Utjapon Front came under attack on Saturday.
গোফরান পলাশ, পটুয়াখালাী: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক দেবাশীষ সিকদার কালার (৪২) উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে দেবাশীষ সিকদার কালা বাদী হয়ে খোকন মন্ডল (৪৮) এবং তার ভাই দুলাল মন্ডল (৪২) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
আহত দেবাশীষ সিকদার কালা জানান, তার এক আত্মীয়'র সাথে খোকন মন্ডলদের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছে। এর রেশ ধরেই খোকন মন্ডল তার ভাই দুলাল মন্ডল তাকে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় দেবাশীষ সিকদার কালা কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মহিলা কলেজ মিলনায়তনে ভোট দেয়ার জন্য যাচ্ছিলেন বলে জানান।
এ বিষয়ে দুলাল মন্ডল বলেন, তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, দোষী অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।