News update
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     
  • Bus torched in Mymensingh early Sunday     |     

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১জন গুলিবিদ্ধসহ আহত-৩

অপরাধ 2026-08-14, 11:53pm

clothes-strewn-inside-a-house-during-a-dacoity-committeed-on-thursday-night-8425f403eea9ebc92428805103fc4d971786730003.jpg

Clothes strewn inside a house during a dacoity committeed on Thursday night.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল। এছাড়া তার পুত্রবধু রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফি (২) এর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয়া হয়। শুক্রবার ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

প্রবাসী মাহিনের স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিন পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিলো। পরে তাদের সবাইকে হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধুকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাঁটুর উপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্নালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়। 

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।' - গোফরান পলাশ