News update
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     
  • Rosatom Launches Bangladesh's First Nuclear Power Plant     |     

লঘুচাপের শঙ্কা, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-09-21, 8:46pm

rtrtertertr-96c09e6eb3bc54848f3b4fe55efe35481726930010.jpg




বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার আরও খবর

পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমতে পারে।