News update
  • Tarique vows quick execution of Teesta Master Plan if elected     |     
  • How Undecided voters May Decide the Election     |     
  • Nearly one million security personnel to guard BD elections     |     
  • Restoring trust in Allah, Caretaker Govt; good governance, employment, no-revenge BNP's key election pledges      |     

তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে, নতুন যে বার্তা দিলো আবহাওয়া দফতর

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-12-24, 11:48pm

dfdsfrewrw-1aade1682f16a5b744c8c66697db8bd91766598480.jpg




তাপমাত্রার পারদ নামছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া দফতর বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই অবস্থা থাকতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আর বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।