News update
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     
  • PM Inaugurates July Mass Uprising Memorial Museum     |     

কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঐতিহ্য 2026-08-05, 4:00pm

july-martyrs-were-honoured-on-july-uprising-day-celebrated-in-kalapara-on-wednesday-43af6decd21f37af9322c375588a8fd91785924047.jpg

July martyrs were honoured on July Uprising Day celebrated in Kalapara on Wednesday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই গন অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মো. আরিফুজ্জামান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, খাদ্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপি'র সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি প্রমূখ।

পরে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। 

এছাড়া বাদ জোহর মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ প্রীতিভোজ, বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা দেয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুবিধা জনক সময়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগীতা এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলিপ্যাড মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শনের  আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন। - গোফরান পলাশ