News update
  • Argentina Beat Jordan 3-1 to Top Group J     |     
  • 12 Chinese companies interested to invest over $9bn in Bangladesh     |     
  • BNP govt solved Rohingya crisis twice before, will do so again: FM     |     
  • Venezuela earthquakes kill 920, tens of thousands missing     |     
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     

এপেক শীর্ষ সম্মেলনে শি'র সঙ্গে বৈঠক হবে লি'র

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2025-11-01, 11:52am

54654653-d299482bc0b86522cfdd70ea51a54c1d1761976373.jpg

এপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং। ছবি : এএফপির



এপেক শীর্ষ সম্মেলনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউংয়ের সঙ্গে আজ শনিবার (১ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে এশিয়ার এই সম্মেলনে বেইজিং ও ওয়াশিংটন তাদের মধ্যে চলতে থাকা বাণিজ্যযুদ্ধের বিরতি টানতে সম্মত হয়েছিল। খবর এএফপির।

দক্ষিণ কোরিয়ার গেওংজুতে অনুষ্ঠিত হতে থাকা এশিয়া-প্যাসিফিক কোঅপারেশন অর্গানাইজেশনের (এপেক) সম্মেলনের শেষ দিনে সাইডলাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং। গত কয়েক যুগের মধ্যে এটা চীনের প্রেসিডেন্টের প্রথম কোরিয়া সফর।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আরেক শহর বুসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি। ওই আলোচনার পর যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ট্রাম্প। আর এরফলে এখন সম্মেলনের কেন্দ্রীয় ভূমিকায় চলে এসেছেন শি জিনপিং। তিনি এখন আধিপত্যবাদের বিরুদ্ধে বেইজিংকে রক্ষাকর্তার ভূমিকায় তুলে আনতে জোর দিচ্ছেন।

আজ সম্মেলনের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে শি জিনপিং জানান, আগামী বছরের এপেক সম্মেলন হবে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে।

এর আগে শুক্রবার শি জিনপিং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা সম্পর্ককে নতুন ও সঠিক পথে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও তার বৈঠক হয়।