News update
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     
  • Dhaka's air decorded unhealthy for sensitive groups Sunday morning     |     
  • Meet Earth’s newest wild cat species, the first named in over a century     |     

পাঁচ হাজার ৮৫৭ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন গ্রহণের নির্দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ক্যাম্পাস 2026-09-21, 11:13am

t5y54e6543-7880fb4851e11365b4525a0ba9d5e2681789967636.jpg




শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বরবিহীন পাঁচ হাজার ৮৫৭টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ইআইআইএন গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতিবছর দেশের প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে শিক্ষাতথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে। এই শিক্ষা তথ্য প্রদানের জন্য ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন থাকা বাধ্যতামূলক।

ব্যানবেইস সম্প্রতি দেশের ইআইআইএন-বিহীন পাঁচ হাজার ৮৫৭টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা পরিচালনাকারী সরকারি ও বেসরকারি যে সকল প্রতিষ্ঠান এখনো ইআইআইএন গ্রহণ করেনি, তাদেরকে অতিসত্বর ব্যানবেইসের ওয়েবসাইটে অনলাইনে ইআইআইএন গ্রহণপূর্বক শিক্ষা তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।