News update
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     
  • Myanmar Recognises 309,000 Rohingyas as Former Rakhine Residents     |     
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-03-06, 7:36am

resize-350x230x0x0-image-214656-1678033012-dc3fe8b265f7a371513432eb887780591678066596.jpg




আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের পর তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ ক্লাস বন্ধ থাকবে। তবে ৬ ও ৭ মার্চ কলেজের অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। কিন্তু ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে রোববার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তথ্য সূত্র আরটিভি নিউজ।