News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

বাবরকে বোল্ড করলেন তাসকিন

গ্রীনওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-06, 9:02pm

image-238716-1694012233-41dc1f06551c5c8e99b064c64cd464f21694012535.jpg




টানা দুইবার রিভিউ নিয়েও সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ।

দুইবারই অল্পের জন্য বেঁচে যায় পাকিস্তান।

বলা যায় কপালের জোরেই বেঁচে যায় স্বাগতিকরা। তবে অবশেষে ভাগ্য দেবতা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকিয়েছে।

১৬তম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেন্থে করেছিলেন তাসকিন।

সেখানে ডিফেন্স করতে গিয়ে এডজ হয়ে বল চলে যায় স্টাম্পে। পাকিস্তান অধিনায়ক সাজঘরে ফিরেছেন ২২ বলে ১৭ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোরবোর্ডে পাকিস্তানের সংগ্রহ ১৯ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ৮৯ রান।

ইমাম-উল-হক ৪০ ও মোহাম্মদ রিজওয়ান ১১ রানে ব্যাট করছেন।

জয়ের জন্য ৩১ ওভারে এখনও ১০৫ রান লাগবে, হাতে আছে ৮ উইকেট। তথ্য সূত্র আরটিভি নিউজ।