News update
  • Prioritise natural resources regeneration in budget to make dev holistic     |     
  • Finance Bill passed, tax-free threshold set at Tk 4 lakh     |     
  • PM calls FY27 budget 'life-friendly', promises relief     |     
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     
  • Power Outages Continue to Disrupt Life in Sylhet     |     

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিবরা-জ্যোতিরা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-04-11, 10:15am

fyytuyui78y-cbd3da7dc5c1a3e7d4072488e26be5071712809008.jpg




মুসলিম বিশ্বে সবচেয়ে বড় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারও এসেছে ঈদের দিন।

শুধু মুসলিম বিশ্বেই নয়, এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সমর্থকদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পিছিয়ে নেই ক্রিকেটাররাও।

সাকিব আল হাসান থেকে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদ-উল্লাহ রিয়াদরা শুভেচ্ছার বার্তার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।

সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবাল লিখেছেন, ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ঈদের এই শুভ দিনে আমার সব শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সব ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছায় নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!