News update
  • RMG Unrest Costs 317 Factories $428m in 18 Days: BGMEA     |     
  • Bangladesh Urges India to Begin Ganges Treaty Talks     |     
  • COP31: A Failure of Climate Leadership in a Warming World     |     
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     

ওয়েস্ট ইন্ডিজকে সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-18, 8:19am




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের সহজ লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৮ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। ৪ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন তিনে ব্যাট করতে নামা তানজিদ তামিম। তবে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন মিরাজ।

তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১১ রানে সৌম্য রান আউট হলে ২৬ রান করে তার দেখানো পথে হাঁটেন মিরাজ। এরপর রিশাদ ৫ রানে আউট হলে দলীয় ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকের আলীও। ২১ রান করেন তিনি। ১১ বলে ১১ রান করে মাহেদী। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন শামীম হোসেন পাটোয়ারী। তানজিম সাকিবের ৯ রান এবং শামীমের ১৭ বলের ৩৫ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেন গুড়াকেশ মোতি। এ ছাড়াও রোস্টন চেজ, আকিল হোসেন, , আলজারি জোসেফ ও ওবেদ ম্যাকয় একটি করে উইকেট নেন। আরটিভি