News update
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     

মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, প্রয়োজনে আইন সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-06-26, 2:08pm

img_20260626_140911-ed151d184f0e36f107f481c6b474c42a1782461370.jpg




মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আইন সংশোধন এবং পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমান হাদী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ নিরস্ত্র হাতে কাজ করছে। আইন সংশোধনের মাধ্যমে এবার পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে। এছাড়া মাদক শনাক্তকরণে ডগ স্কোয়াড গঠন, আসামিদের গ্রেফতারের পর তাদের রাখতে হাজতখানা তৈরি, আধুনিক পরীক্ষাগারের বিধান রাখা হবে আইনে।

জুয়া, অনলাইন জুয়া, মানি ট্রান্সফার প্রতিরোধে কঠোর ব্যবস্থাও আইনে থাকবে বলে জানান তিনি।

মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৮২ লাখ মানুষ কোন না কোন অবৈধ মাদক ব্যবহার করছে। অবৈধ মাদকের বিস্তার ঘটায় তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর কৌশল নির্ধারণ করার বিষয়টি মাদক বিরোধী কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবলমাত্র আইন প্রয়োগ করে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে দেশজুড়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।