News update
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     
  • 'Kalo Datina' Caught in Bay of Bengal, Sold for 40,000 Taka     |     
  • Bangladesh Assumes UNGA Presidency in Historic Milestone     |     

সভাপতির দায়িত্ব নিয়েই সারাবিশ্বের জন্য কাজের অঙ্গীকার ড. খলিলুর রহমানের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন

খবর 2026-09-09, 6:39am

khlilur_rhmaan-f3e14a639328c5d0be664567f437a9791788914410.jpg




জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান।

শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় নিজের অগ্রাধিকার ও পরিকল্পনার কথা তুলে ধরেন। সভাপতির দায়িত্ব নিয়েই তিনি  সারাবিশ্বের জন্য কাজের অঙ্গীকার করেন। 

এর আগে শপথের সময় ড. খলিলুর রহমান বলেন, আমার দায়িত্ব পালনের বিষয়ে এই সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইব না বা গ্রহণ করব না।

আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।