News update
  • Boishakhi storm destroys 5 houses, damages over 50 in Kalapara     |     
  • ‘Everyone is crushing me with love’: Dr. Shafiqur sparks laughter in JS     |     
  • Nor’wester lashes Khagrachhari; road links to Dhaka, Ctg cut off     |     
  • Bangladesh Begins Nuclear Power Era With Fuel Loading     |     
  • With Canal Digging Tarique Revives Zia's Legacy     |     

ঘূর্ণিঝড় সিত্রাং : বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-10-24, 9:57pm




ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও  মোরেলগঞ্জ উপজেলার ৬৩ হাজার ৯৯০ জন মানুষ আশ্রয়  কেন্দ্রে  পৌঁছেছে।  কেউ কেউ গৃহপালিত পশু ও মূল্যবান সামগ্রী নিয়েও এসেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা  মোহাম্মদ মাসুদুর রহমান বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত থেকে সর্তকতামূলক মাইকিং করছে  জেলা প্রশাসন ও  কোস্টগার্ড। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে। ৩৪৪টি আশ্রয় কেন্দ্রে ২লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। 

এছাড়াও ২৯৮  মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ  দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক আরও বলেন, দূর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ১০টি কন্ট্রোল রুম, প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও  স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। তথ্য সূত্র বাসস।