News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র প্রকাশ হবে: প্রেস সচিব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-08-02, 5:13pm

img_20250802_171237-1bb136e95ae5e134096cb64408061a231754133183.jpg




জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট বিকেল ৫টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন হবে বলে নিশ্চিত করেন তিনি।

শনিবার (২ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান। 

ফেসবুক পোস্টে তিনি লিখেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, পাঁচ আগস্ট বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।