News update
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Thursday      |     
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     
  • Global Warming May Exceed 1.5°C, but Recovery Is Possible     |     

ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ সীমান্তে প্রবেশ, দালালসহ গ্রেফতার ১০

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-05-10, 8:38am




ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ ১০ জনকে আটক করা হয়। সোমবার সকালে মহশেপুর উপজেলার যাদবপুর বিওপির অধিনস্ত বড়বাড়ী গ্রাম থেকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


আটককৃতরা হলো-বরিশালের আবজাল আকন (৪১), পাবনার মোঃ আল মামুন(৩৯), যশোরের জোসনা খাতুন (২৮), খাদিজা বেগম (২৮), বাগেরহাটের প্রবির সমাদ্দার (৪২),  গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষীরার রোজীনা বেগম (৩০), রুমায়া (০৬) ও আয়সা (০৫) । এ সময় পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের হারুনুর রশিদ (৩০) কেও আটক করতে সক্ষম হয় বিজিবি।


৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীদের বিনা পার্সপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সহায়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।