News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

নবম পে স্কেলের দাবীতে পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

দাবি না মানলে ভোট না দেয়ার আল্টিমেটাম

খবর 2026-02-02, 11:49pm

officers-and-employees-of-payra-port-who-are-on-strike-for-9th-pay-scale-staged-a-demonstration-in-kalapara-28fd65365e153b75f84461624939b2211770054556.jpg

Officers and employees of Payra Port who are on strike for 9th pay scale staged a demonstration in Kalapara.



পটুয়াখালী:   নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও  কর্মচারীরা। সোমবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ২ ঘন্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগে গতকাল একই সময়ে একই কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

এসময় বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাষ্টার আবদুল কাদের, শেখুল আরেফিন ও হিসেব সহকারী শফিকুল ইসলাম। 

বক্তরা বলেন, গত ১৫ বছরে দ্রব্য মূল্য কয়েকগুণ হলেও বেতন ভাতা বাড়েনি তাদের। তাই দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি পালন সহ ভোট না দেওয়ার আল্টিমেটাম দেন কর্মচারীরা। - গোফরান পলাশ