News update
  • Iran war: What’s happening on day 22 of US-Israel attacks?     |     
  • Trump issues 48-hour Hormuz Strait ultimatum, threatens Iran power plants     |     
  • 10 ways to save money as oil prices surge     |     
  • Eid procession eases festive boredom in Dhaka: Asif Mahmud     |     
  • Unease in Japan as Trump uses Pearl Harbor to defend Iran war     |     

প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) খবর 2026-03-22, 9:50am

tretertret-75b30878fef712eabb1ea6885ef11deb1774151455.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষে শনিবার জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং আনিস আলমগীর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী আজ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মোকাররম হোসেন বলেন, বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান  ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত।’

মোকাররম হোসেন আরও বলেন, উৎসবের দিনে সরকার প্রধানের এমন সৌজন্যতায় অত্যন্ত আনন্দিত।

এ ছাড়া আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁকে ও তাঁর স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।