News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2023-09-14, 1:47pm

resize-350x230x0x0-image-239680-1694675001-629be5f9c5bf8fcb903525d334c7762a1694677658.jpg




বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা করা হবে। এক থেকে দুই দিনের মধ্যে নতুন দাম কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বিকেল থেকেই অভিযানে নামবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।