News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

হিমাগার গেইটে আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ, ৫০ হাজার টন কিনবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-08-27, 11:21pm

img_20250827_231850-0a0fc18132976042972fb0937d10f2ae1756315296.jpg




আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার গেইটে কেজি প্রতি সর্বনিম্ন ২২ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে। যা পরবর্তীতে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হবে।

বুধবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ দেয়ার লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবদেরকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশ পর্যালোচনা করে সরকার বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এগুলো হলো-

১) হিমাগার গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২) সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর ২০২৫ মাসে বিক্রি করা হবে।

৩) আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।