News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,২৫১ টাকা

গ্রীণওয়াচ ডেস্ক জীবাশ্ম 2022-11-02, 5:05pm




ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নতুন দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

তিনি জানান, বুধবার থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৫১ টাকা, এতদিন যার দাম ছিল ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল ৫১ টাকা।

সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।