News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2026-09-18, 10:13am

img_20260918_101150-c8a490d46381f37d7b633140a543697f1789704835.jpg

‘এলএনজি জেনেভা’ নামের এই জাহাজে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা এলএনজির প্রথম চালান এসেছে দেশে। ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রথম কার্গো দেশে পৌঁছেছে। ‘এলএনজি জেনেভা’ নামের জাহাজে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালানটি সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে খালাস করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, চলতি বছর দেশে আসবে মোট পাঁচটি এলএনজি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম চালান নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছায়।

জাহাজটি ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) পৌঁছায়। এদিন বিকেল ৪টা ১২ মিনিটে কার্গোটির খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির প্রথম চালান দেশে সরবরাহ করা হলো।