News update
  • Spain Beat France to Reach World Cup Final     |     
  • Ismail Elfath, referee for England-Argentina semifinal     |     
  • BSEC approves liquidation of Vanguard AML BD Finance Mutual Fund One     |     
  • 200 economists for urgent action to tackle AI's impact on jobs, economy     |     
  • PM Launches National Startup Platform for Entrepreneurs     |     

ডিজেল ও কেরোসিনের দাম কমল

গ্রীণওয়াচ ডেস্ক জ্বালানী 2024-11-01, 8:00am




ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।

ডিজেলের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিনের লিটার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। তথ্য সূত্র এনটিভি নিউজ।