News update
  • UK All-Party Parliamentary Group on BD Meets Humaiun Kobir     |     
  • World Bank Keeps Bangladesh FY27 Growth Forecast at 3.4%     |     
  • PM Joins Children’s Rights Day, Shishu Academy Anniversary     |     
  • BATEXPO 2026 to showcase Bangladesh’s transformed RMG sector     |     
  • Saudi Remittance Rises 38% as UAE, Malaysia Inflows Fall     |     

সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৭ 

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-05-03, 10:48am

wcucuhwchw-44efd5e2dafabd9378765d1889cd2aa91777783738.jpg




সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় তাৎক্ষণিক তারা ৭ জনের মৃত্যুর খবর পেয়েছেন।