News update
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     

রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2025-07-21, 3:24pm

raajdhaaniite_bimaan_baahiniir-b568c638632f96d60a67e49eddfe3e501753089859.jpg




রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহত পাইলটের নাম ফ্লাইট লেফটেনেন্ট তৌকির। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এফ-৭ বিজিআই বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়। 

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তায় হেলিকপ্টার ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর পরই উত্তরার মাইলস্টোনে স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে। এতে বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাদমান রুহসিন গণমাধ্যমকে জানান, বিমানটি কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন।